জার্মান শেখার স্টাইলিশ মাধ্যম

Deutsch Lerne Easily

সঠিক জার্মান উচ্চারণ, বাংলা অর্থ এবং অডিও সাউন্ডের মাধ্যমে খুব সহজেই নতুন ভাষা আয়ত্ত করুন।

Lesson 1: Essential Greetings & Introducing Yourself

প্রয়োজনীয় সম্ভাষণ ও আত্মপরিচয়

দৈনন্দিন জীবনে যোগাযোগের জন্য মৌলিক সম্ভাষণ এবং নিজেকে অন্যের কাছে উপস্থাপন করার নিয়মাবলি।

সূচনা (Intro)

Los geht's!

উচ্চারণ: লস গেটস্!

বাংলা: চলো শুরু করা যাক!

English: Let's go!

অভিবাদন ও কুশল বিনিময় (Greetings)

Guten Morgen!

উচ্চারণ: গুটেন মর্গেন!

বাংলা: শুভ সকাল!

English: Good morning!

Guten Tag!

উচ্চারণ: গুটেন তাগ!

বাংলা: শুভ দিন! / শুভ অপরাহ্ন!

English: Good day! / Good afternoon!

Guten Abend!

উচ্চারণ: গুটেন আবেন্দ!

বাংলা: শুভ সন্ধ্যা!

English: Good evening!

Gute Nacht!

উচ্চারণ: গুটে নাখ্ট্!

বাংলা: শুভ রাত্রি!

English: Good night!

Wie geht's?

উচ্চারণ: ভি গেটস্?

বাংলা: কেমন আছো? / কেমন চলছে?

English: How are you? (Informal)

Wie geht es Ihnen?

উচ্চারণ: ভি গেট এস ইনেন?

বাংলা: আপনি কেমন আছেন?

English: How are you? (Formal)

পরিচয় প্রদান (Introducing Yourself)

Ich heiße Ariful Islam

উচ্চারণ: ইখ হাইসে আরিফুল ইসলাম

বাংলা: আমার নাম আরিফুল ইসলাম

English: My name is Ariful Islam

Ich komme aus Bangladesh.

উচ্চারণ: ইখ কমে আউস বাংলাদেশ।

বাংলা: আমি বাংলাদেশ থেকে এসেছি।

English: I come from Bangladesh.

Und du?

উচ্চারণ: উন্ট দু?

বাংলা: আর তুমি? / তোমার খবর কী?

English: And you?

Ich komme aus den USA.

উচ্চারণ: ইখ কমে আউস দেন ইউ-এস-এ।

বাংলা: আমি আমেরিকা থেকে এসেছি।

English: I come from the USA.

Ich wohne in Deutschland.

উচ্চারণ: ইখ ভোহ্নে ইন ডয়চলান্ড।

বাংলা: আমি জার্মানিতে বাস করি।

English: I live in Germany.

Schön, dich kennenzulernen.

উচ্চারণ: শোন, ডিখ কেনেন্ত্সুলেনেন।

বাংলা: তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো।

English: Nice to meet you. (Informal)

Schön, Sie kennenzulernen.

উচ্চারণ: শোন, জি কেনেন্ত্সুলেনেন।

বাংলা: আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো।

English: Nice to meet you. (Formal)

বিদায় সম্ভাষণ (Farewells)

Tschüss!

উচ্চারণ: চুস!

বাংলা: বিদায়!

English: Bye!

Tschüssi!

উচ্চারণ: চুসি!

বাংলা: বিদায়!

English: Bye!

Tschau!

উচ্চারণ: চাউ!

বাংলা: বাই! / বিদায়!

English: Bye!

Bis später!

উচ্চারণ: বিস শ্পেটার!

বাংলা: পরে দেখা হবে!

English: See you later!

Bis bald!

উচ্চারণ: বিস বাল্ড!

বাংলা: শীঘ্রই দেখা হবে!

English: See you soon!

Auf Wiedersehen!

উচ্চারণ: আউফ ভিডারজেহেন!

বাংলা: আবার দেখা হবে!

English: Goodbye! (Formal)

প্রশ্নসমূহ (Questions)

Wie heißt du?

উচ্চারণ: ভি হাইস্ট দু?

বাংলা: তোমার নাম কী?

English: What is your name?

Woher kommst du?

উচ্চারণ: ভোহের কমস্ট দু?

বাংলা: তুমি কোথা থেকে এসেছ?

English: Where are you from?

Wo wohnst du?

উচ্চারণ: ভো ভোনস্ট দু?

বাংলা: তুমি কোথায় বাস করো?

English: Where do you live?